লাইভ ডেমো দেখুন

প্রতিষ্ঠানের ধরন বেছে নিয়ে নমুনা অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন। শিক্ষার্থী, ফি ও ফলাফলের তথ্য আগে থেকেই দেওয়া আছে। প্রতি রাতে ডেমোর তথ্য আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়।

ফোন নম্বর

8801700000002

পাসওয়ার্ড

acadiondemo

ডেমো পোর্টাল খুলুন

dev-portal.acadion.xyz-এ সাইন ইন করুন

স্কুল, মাদ্রাসা, কলেজ বা কোচিংয়ের কাজ সামলান এক জায়গায়।

ভর্তি, ফি আদায়, হাজিরা, পরীক্ষা ও ফলাফলের হিসাব রাখুন। অভিভাবকদের SMS পাঠান। ব্যবহার করুন বাংলা বা ইংরেজিতে।

বিনামূল্যে শুরু করুন
উপস্থিতি, ফি ও ফলাফল দেখাচ্ছে Acadion অ্যাডমিন ড্যাশবোর্ড

Acadion-এ নিবন্ধিত কিছু শিক্ষা প্রতিষ্ঠান

  • Boro Saota Government Primary School
  • Little Flower Academy
  • Markazul Ilmie Waddin Girls Madrasa
  • Miftahul Ulum
  • Shopno Shiri Ideal School
  • Skylark International School

স্কুল, মাদ্রাসা ও কোচিং সেন্টারসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান Acadion-এ যুক্ত আছে।

যেভাবে শুরু করবেন

  1. অ্যাকাউন্ট তৈরি করুন

    ফোন নম্বর দিয়ে নিবন্ধন করুন। এরপর আপনার প্রতিষ্ঠানের তথ্য দিন।

  2. বিষয়, ক্লাস বা ব্যাচ ঠিক করুন

    বিষয় বেছে নিন। প্রয়োজন অনুযায়ী ক্লাস বা ব্যাচ যোগ করুন, অথবা আগে থেকে থাকা তথ্য বদলে নিন।

  3. শিক্ষার্থী যোগ করুন

    শিক্ষার্থীর তথ্য যোগ করে ক্লাস বা ব্যাচে যুক্ত করুন।

  4. এবার ব্যবহার শুরু করুন

    ফি নির্ধারণ করুন, হাজিরা নিন, পরীক্ষা নিন ও ফলাফল প্রকাশ করুন।

যা যা আছে

প্রতিদিনের কাজে যা যা দরকার

  • ভর্তি ও শিক্ষার্থী

    ভর্তির আবেদন, শিক্ষার্থী ও অভিভাবকের তথ্য, আইডি কার্ড।

  • ফি আদায় ও হিসাবপ্রিমিয়াম প্ল্যানে অনলাইন পেমেন্ট

    ফি নির্ধারণ, বকেয়ার হিসাব, রসিদ ও অনলাইনে ফি আদায়।

  • হাজিরা ও ছুটি

    শিক্ষার্থী ও কর্মীদের হাজিরা, দিন বা পিরিয়ড অনুযায়ী।

  • পরীক্ষা ও ফলাফল

    নম্বর তোলা, গ্রেড নির্ধারণ, রিপোর্ট কার্ড ও প্রবেশপত্র।

  • ক্লাসের কাজ ও রুটিন

    হোমওয়ার্ক, নোট, সাপ্তাহিক ক্লাস রুটিন।

  • বেতন ও আয়-ব্যয়

    বেতন, খরচ, নগদ টাকা ও ব্যাংক লেনদেনের হিসাব।

  • SMSপ্রিমিয়াম

    অনুপস্থিতি ও বকেয়ার খবর, নোটিশ—সব বাংলায় পাঠান।

  • Acadion AIপ্রিমিয়াম

    প্রশ্ন তৈরি ও প্রশ্ন ব্যাংকে সংরক্ষণ, নোটিশের খসড়া লেখা।

  • ওয়েবসাইটপ্রিমিয়াম

    প্রতিষ্ঠানের তথ্য দিয়ে নিজের ডোমেইনে ওয়েবসাইট।

বিনামূল্যে শুরু করুন

ফ্রি প্ল্যান দিয়ে শুরু করুন। শিক্ষার্থীর সংখ্যা ও প্রয়োজন অনুযায়ী প্ল্যান বেছে নিন।

  • সব ফি-এর সঙ্গে ৫% ভ্যাট প্রযোজ্য।
  • প্রয়োজনে যেকোনো সময় অতিরিক্ত SMS ও AI প্যাক কিনুন।
  • প্রয়োজনে শিক্ষার্থীর সীমা ১০০ জন করে বাড়িয়ে নিন।

অ্যান্ড্রয়েড অ্যাপ

অ্যাডমিন, শিক্ষক ও শিক্ষার্থী—সবার জন্য এক অ্যাপ।

অ্যাডমিন: প্রতিষ্ঠানের সার্বিক হিসাব, ফি ও হাজিরাশিক্ষক: হাজিরা, নম্বর ও ক্লাসের কাজশিক্ষার্থী: ফলাফল, রুটিন, ফি, নোটিশ
ডাউনলোড লিংক প্রস্তুত হচ্ছেঅ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন

পোর্টালের ফোন নম্বর ও পাসওয়ার্ড দিয়েই লগইন করুন। আইফোন অ্যাপ পরীক্ষাধীন।

অ্যাকাডিয়ন অ্যাপের হোম স্ক্রিন, বাংলায় লাইট মোডঅ্যাকাডিয়ন অ্যাপের হোম স্ক্রিন, ইংরেজিতে ডার্ক মোড

প্রতিষ্ঠানের ওয়েবসাইট

আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট, নিজের ডোমেইনে।

Acadion-এ রাখা নোটিশ, রুটিন, ভর্তি ও ফলাফলের তথ্য ওয়েবসাইটে দেখান। টেমপ্লেট ও রং বেছে নিয়ে প্রকাশ করুন। সুবিধাটি নির্দিষ্ট প্রিমিয়াম প্ল্যানে রয়েছে।

অ্যাডমিন পোর্টালে ওয়েবসাইট বিল্ডার, টেমপ্লেট, ফেভিকন ও ব্র্যান্ড রং সেটিংসহ

Acadion AI

AI দিয়েপ্রশ্ন তৈরি করুন

কোন শ্রেণির কোন বিষয়ে প্রশ্ন চান, বাংলা বা ইংরেজিতে লিখুন। তৈরি প্রশ্ন যাচাই করে প্রশ্ন ব্যাংকে রাখুন।

বাংলা ও ইংরেজিপ্রশ্ন ব্যাংকে সংরক্ষণ
কীভাবে কাজ করে
স্কুল, মাদ্রাসা, কলেজ ও কোচিংয়ের জন্য Acadion
প্রথম শ্রেণির জন্য তিনটি বাংলা গণিত প্রশ্ন তৈরি করছে Acadion AI
নিজেই ব্যবহার করে দেখুন

কেমন কাজ করে Acadion?

ডেমোতে কাজ করে দেখুন, ভিডিও দেখুন বা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলুন।

সাধারণ কিছু প্রশ্ন

শুরু করার আগে যা জানতে চান

সেটআপ করতে কত সময় লাগে?

ফোন নম্বর দিয়ে নিবন্ধন করে প্রতিষ্ঠানের তথ্য দিন। এরপর বিষয়, ক্লাস বা ব্যাচ, শিক্ষার্থী ও ফি-এর তথ্য যোগ করুন। কত সময় লাগবে, তা তথ্যের পরিমাণের ওপর নির্ভর করে। সাহায্য লাগলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।

অভিভাবকরা কি বিকাশ বা নগদে ফি দিতে পারবেন?

হ্যাঁ, অনলাইন পেমেন্টের সুবিধা আছে এমন প্ল্যানে পারবেন। PayStation-এর মাধ্যমে বিকাশ, নগদ, রকেট, ভিসা বা মাস্টারকার্ড দিয়ে ফি দেওয়া যায়। পেমেন্ট সফল হলে রসিদ তৈরি হয় ও ফি-এর হিসাব আপডেট হয়।

অভিভাবকদের কি অ্যাপ ইনস্টল করতে হয়?

না। অনুপস্থিতি, ফি বকেয়া ও নোটিশের জন্য অভিভাবকরা SMS পান। আরও চাইলে, শিক্ষার্থীর লগইন দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপে উপস্থিতি ও ফলাফল দেখতে এবং ফি দিতে পারেন।

শিক্ষার্থীদের তথ্য এক্সেলে আছে। কীভাবে শুরু করব?

আপনার কাছে কী ধরনের তথ্য আছে, তা হোয়াটসঅ্যাপে আমাদের জানান। সেই তথ্য Acadion-এ যোগ করার উপায় নিয়ে আমরা সাহায্য করব।

SMS-এর খরচ কত?

পেইড প্ল্যানে মাসে নির্দিষ্ট সংখ্যক SMS অন্তর্ভুক্ত থাকে। আরও দরকার হলে Acadion থেকে SMS প্যাক কিনতে পারবেন। কেনার আগে দাম দেখানো হয়। এর সঙ্গে ৫% ভ্যাট যোগ হবে।

আইফোন অ্যাপ আছে কি?

আইফোন অ্যাপ এখনো পরীক্ষাধীন। অ্যান্ড্রয়েড অ্যাপ সরাসরি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। অ্যাডমিন ও কর্মীরা ফোন বা কম্পিউটারের ব্রাউজার থেকেও ওয়েব পোর্টাল ব্যবহার করতে পারেন।

আপনার প্রতিষ্ঠানে বিনামূল্যে ব্যবহার শুরু করুন।

অ্যাকাউন্ট খুলে শুরু করুন। সাহায্য লাগলে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।

বিনামূল্যে শুরু করুন